সম্মাননা পেলো টেলিটক

২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৩৫  
সম্মাননা পেয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকম পার্টনার হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাহাব উদ্দিন। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় টেলিকম পার্টনার হিসেবে ‘টেলিটক বাংলাদেশ লিমিটেড’ প্রতিদিন ১০০ জন অনলাইন কুইজ বিজয়ীকে ফ্রি সিম-সহ ১০০ দিনের জন্যে ১০০ জিবি ডাটা প্রদান করে।